দোলা পরিবহন ২০০১ সালের ১২ এপ্রিল ঢাকা-নাজিরপুর রুটে ২টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে পিরোজপুর, জিয়ানগর-চণ্ডীপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ ও খুলনা পর্যন্ত রুট সম্প্রসারণ করেছে। গুলিস্তান , সায়েদাবাদ এর পাশাপাশি কচুক্ষেত-মিরপুর থেকেও নির্ধারিত রুটগুলোতে বাস চলাচল করছে। টাটা ও পরবর্তীতে অশোক লেল্যান্ড যুক্ত করলেও যাত্রীদের আরামদায়ক জার্নির কথা বিবেচনা করে বর্তমানে শুধুমাত্র জাপানি হিনো ১জে, মিতশুবিশি ফুসো, ইসুজু এবং মার্সিডিজ বেঞ্জ এর গাড়ি দিয়ে সার্ভিস প্রদান করা হচ্ছে। কাউন্টারের পাশাপাশি যাত্রীরা shohoz.com এর মাধ্যমে টিকিট ক্রয় করতে পারছেন। এছাড়া সম্প্রতি চালু হওয়া নিজস্ব ওয়েবসাইট www.dolaparibahan.com এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন। হটলাইনেও কল দিয়ে বুকিং করা সম্ভব হচ্ছে। বর্তমানে, দোলা পরিবহনে জিপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক গতি মনিটরিং করা হচ্ছে।নির্ধারিত গতিসীমা অতিক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক করার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, চালকদের বিভিন্ন ধরণের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। যাত্রীদের বিরতির জন্য দোলা ফিলিং স্টেশনে রয়েছে পর্যাপ্ত পরিস্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এর ব্যবস্থা। হালকা রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ক্যাফে। মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা নামাজ আদায়ের সুব্যবস্থা। বিভিন্ন মাধ্যমে যাত্রীদের অভিযোগ মতামত গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। যাত্রীদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোলা পরিবহনের সঙ্গে থাকার জন্য সকল যাত্রী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের আস্থা, মতামত ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।